পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের সূবর্ণজয়ন্তী উদযাপিত
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার উপ মহাপরিচালক কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস স্বাগত বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর,মারিশ্যা, রংপুর, ওয়াগ্গাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বালিপাড়া, চুয়াডাঙ্গা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড়ে দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণের পর ১৩৫.৫৯ কিমি দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১৯টি বিওপি ও একটি আইসিপির দায়িত্ব পালন করে এবং চলতি বছরে ১৬ জন আসামীসহ এক কোটি ৭৯ লাখ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। #












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































